আদালতে সাঈদীকে হাজির, মামলার শুনানি পেছালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অর্থ আত্মাসাৎ ও কর ফাঁকির মামলায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আজ আদালতে হাজির করা হয়। এদিন সকাল সাড়ে ৯টার পর পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে তাকে হাজির করা হয়। বেলা পৌনে ১১টার আবার কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সাঈদীকে বকশীবাজারের আদালতে হাজির করার কারণে ওই এলাকায় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তালিকাভুক্ত আইনজীবী ছাড়া আর কাউকেই আদালতে ঢুকতে দেওয়া হয়নি। আদালত অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ২৮শে ডিসেম্বর ধার্য করেছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির আরেক মামলায় বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আগামী ৬ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। অর্থ আত্মসাতের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয়জন আসামি। মামলার আসামিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপর আসামিরা জামিনে আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code