আনজুমানে আল ইসলাহ ইউকের কাউন্সিল ও সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার, ১৯ জুন আনজুমানে আল ইসলাহ ইউকের ত্রিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আনজুমানে আল ইসলাহ ইউকের বিদায়ী প্রেসিডেন্ট শায়খুল হাদীস আল্লামা হাফিজ আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা এম এ কাদির আল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারী জেনারেল ও দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী। একাউন্ট উপস্থাপন করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম।
বৃটেনের অন্যতম এক মনোরম শহর নর্থাম্পটনশায়ারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ ত্রিবার্ষিক কাউন্সিল ও সাধারণ সভায় আগত সদস্যবৃন্দ বর্ণাঢ্য আয়োজন দেখে উচ্ছসিত ছিলেন।
Manual1 Ad Code
দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই সম্মেলনে কর্মীরা মোট ছয়টি বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন সেমিনারে অংশ গ্রহণ করেন। লিডারশিপ, ফাইনান্স, আইডিয়া শেয়ারিং, এডমিনিস্ট্রেশন, ইয়ূথ ফোরাম এবং উলামা সোসাইটি শীরোনামে অনুষ্ঠিত সেমিনারগুলো উপস্থাপন করেন মাওলানা এমএ কাদির আল হাসান, মাওলানা খায়রুল হুদা খান, আলহাজ খুরশিদুল হক, আলহাজ বদরুল ইসলাম, মাওলানা মারুফ আহমদ এবং মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। তাদেরকে সহযোগিতা করেন আলহাজ মিযান খান, আলহাজ আবদুস সালাম, মাওলানা আবদুল কাহহার, মাওলানা সালমান আহমদ চৌধুরী, হাফিজ আনহার আহমদ। এতে গ্রুপ লিডারের দায়িত্ব পালন করেন মাওলানা আবদুল কুদ্দুছ, আফতাব আহমদ এবং শওকত সিদ্দীকী। সম্মেলনে আনজুমানে আল ইসলাহ ইউকের গৃহীত প্রস্তাবনা ও কর্মসূচি পড়ে শুনান সংগঠনের ওর্গেনাইজিং সেক্রেটারি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান।
Manual1 Ad Code
হাফিয মাওলানা আনহার আহমদ এর কিরাত পাঠ এবং কারী আবদুল মুহিত এর নাতে রাসূল (সা.) পরিবেশনের মাধ্যমে সূচিত সম্মেলনে বক্তব্য রাখেন ইউকে আল ইসলাহর ভাইস প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের প্রেসিডেন্ট হযরত মাওলানা শেহাব উদ্দীন, লাতিফিয়া কারী ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা মুফতী আশরাফুর রহমান, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা আবদুল মতিন, হাফিয মাওলানা ফারুক আহমদ, কাউন্সিলর দিলাওয়ার আলী, কাউন্সিলর সাঈদ আহমদ প্রমুখ।
Manual7 Ad Code
প্রধান অতিথি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সম্প্রতি দেশে ভয়াবহ বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভুতি প্রকাশ করে আল্লাহ তায়ালার দরবারে দ্রুত বন্যাকবলিত মানুষের মুক্তি কামনা করেন। এজন্য বন্যার্তদের সাহায্যে আল ইসলাহর কর্মী, সমাজের বিত্তবান জনসাধারণ ও বাংলাদেশ সরকারকে আরো উদারহস্তে সহযোগিতায় এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরো বলেন, বর্তমানে বহুমুখী সমস্যা ও ফিতনার এই সময়ে আনজুমানে আল ইসলাহ ইসলামের সঠিক আকীদা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। তিনি আল ইসলাহ কর্মীদেরকে আল্লাহর প্রতি অবিচল আস্তা রেখে একাজে আরো সাহসী ভুমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান।
Manual1 Ad Code
একই দিনে আনজুমানে আল ইসলাহ ইউকের ২০২২-২০২৫ সেশনের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর উপস্থিতিতে এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ ইমদাদুর রহমান এবং আলহাজ বশির উদ্দীন আহমদ। উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে শায়খুল হাদীস হযরত মাওলানা নজরুল ইসলামকে প্রেসিডেন্ট, মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরীকে জেনারেল সেক্রেটারি এবং আলহাজ¦ আবদুস সালামকে ট্রেজারার করে ৩৩সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য বৃন্দ হলেন ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, মাওলানা শেহাব উদ্দীন, আলহাজ খুরশিদ উল হক, হাফিয মাওলানা কয়েছুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা এমএ কাদির আল হাসান, মোহাম্মদ বদরুল ইসলাম, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, ট্রেজারার আলহাজ আবদুস সালাম, ওর্গেনাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী, এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা আবদুল কাহহার, প্রেসি এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, ওয়েলফেয়ার সেক্রেটারি মিজানুর রহমান খান, মেম্বারশিপ সেক্রেটারি আফতাব আহমদ, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল আউয়াল হেলাল, শওকত হোসাইন সিদ্দীকী, মাওলানা আবদুল কুদ্দুছ, হাজী আবদুল মুছাব্বির, হাফিয সাব্বির আহমদ, মাওলানা রফিক আহমদ, কাউন্সিলর দিলওয়ার আলী, হাফিয বুরহান উদ্দীন আহমদ, এমএ বাছিত আশরাফ, মোহাম্মদ আবুল কালাম, মাস্টার আবদুল মুহিত, মোহাম্মদ আলী ছালিক, মাওলানা কাওছার আহমদ, কারী শরীফ উদ্দীন, হাফিয আনহার আহমদ, শাহ কামরুজ্জামান, মোহাম্মদ রুহুল আমীন।