আনুষ্ঠানিকভাবে রাজা হলেন চার্লস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে। এখন থেকে ব্রিটেনের রাজা চার্লস ফিলিপ আর্থার জর্জ।
লন্ডনের স্থানীয় সময় সকাল ১০টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে শুরু হয় আনুষ্ঠানিকতা। সেখানে রাজপরিবারের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্যদের উপস্থিতিতে প্রিন্স চার্লসকে দেশের নতুন রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন লর্ড প্রেসিডেন্ট পেনি মর্ডান্ট। রাজা ঘোষণার পরবর্তীতে যেসব আনুষ্ঠানিকতা রয়েছে তা উল্লেখ করেছেন তিনি। সেখানে উপস্থিত হন রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী (কুইন কনসর্ট) ক্যামিলা পার্কার। ভাষণে তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেন চার্লস। নিয়ম অনুযায়ী স্কটল্যান্ডের চার্চের নিরাপত্তা রক্ষা সম্পর্কিত একটি শপথে স্বাক্ষর করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code