আমিরাতসহ আরও ৩ দেশে মাংকিপক্স শনাক্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে পাওয়া গেছে মাংকিপক্সে আক্রান্ত রোগী। চেক রিপাবলিক এবং স্লোভানিয়াতেও মঙ্গলবার প্রথমবারের মতো এই রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১৮টি দেশে এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ জনগোষ্ঠীর ব্যাপকভাবে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম রয়েছে। ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকায় এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণের মধ্যে জ্বর ও শরীরে দাগ দেখতে পাওয়া রয়েছে। তবে এই সংক্রমণ সাধারণত মৃদু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code