আফগানিস্তানে প্রবেশে শাস্তির বিধান আনছে ব্রিটেন!

লেখক:
প্রকাশ: ৫ years ago
British Parliament, UK

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

আফগানিস্তানে নিজেদের নাগরিকদের প্রবেশে ১০ বছর কারাদণ্ডের শাস্তির বিধানের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে এই খবর জানানো হয়।

Manual6 Ad Code

সরকারি সূত্রের বরাতে টেলিগ্রাফের খবরে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভবিষ্যত মোকাবিলায় সব সুযোগ পর্যবেক্ষণ করছে। ব্রিটিশ নাগরিকদের জন্য তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে প্রবেশের নিষেধাজ্ঞা এর মধ্যে একটি।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।

Manual2 Ad Code

তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

Manual6 Ad Code

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।

সূত্র : রয়টার্স

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code