আফগানিস্তানে বিয়েতে গান বাজানোয় ‘তালেবানের’ গুলি, নিহত ২

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

আফগানিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় গুলি ছুড়ে দুইজনকে হত্যা করা হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সুর্খ রাউদ জেলার এ ঘটনায় হামলাকারীরা নিজেদের ‘তালেবান’ বলে পরিচয় দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

 

Manual8 Ad Code

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১০ জন।

তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, তিন হামলাকারীর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসলামিক আন্দোলনের জন্য এমন হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে সুর্খ রাউদ জেলায় চারটি জুটির এক সঙ্গে বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় তালেবান নেতাদের কাছ থেকে তারা রেকর্ড করা সঙ্গীত বাজানোর অনুমতি নিয়েছিলেন। তারপরও হামলা চালানো হযেছে।

 

Manual3 Ad Code

রাতে বিয়ের অনুষ্ঠানে হঠাৎ এক দল মানুষ এসে গান বন্ধ করতে বলেন। তবে সেখানে থাকা লোকজন তার প্রতিবাদ করলে গুলি ছোড়া হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

একের পর এক শহর দখলের পর গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। এরপর সরকা গঠনের কথা ঘোষণা করে তারা।

Manual1 Ad Code

আগের বার ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ছিল; তখন দেশটিতে সঙ্গীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার ক্ষমতা নিয়ে এমন কোনও নির্দেশনা এখনও পর্যন্ত দেয়নি তারা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code