আফগানিস্তানে বোমা বিস্ফোরণে মৃত্যু ১৫টি শিশুর, আহত আরও ২০

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : ফের হিংসার বলি শিশু! আফগানিস্তানের গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৫টি শিশুর। আরও ২০ জন আহত। শুক্রবার একটি ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হয়ে কোরান পড়তে এসেছিল বাচ্চারা। বাড়ির পাশের এক মোটরবাইকের মধ্যে রাখা বোমা বিস্ফোরণে এই মর্মান্তিক ঘটনা ঘটল।
গজনি প্রদেশের গভর্নর ওয়াহেদুল্লা জুমাজাদা ১৫টি শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার এখনও কেউ দায় স্বীকার না করলেও সন্দেহ করা হচ্ছে সেই তালিবানি জঙ্গিগোষ্ঠীই এর নেপথ্যে। তালিবানদের সঙ্গে আফগান সরকারের শান্তিচুক্তির মৌখিক আলোচনা আপাতত জানুয়ারি মাস পর্যন্ত মুলতুবি রয়েছে। কাতারের রাজধানী দোহায় এই প্রক্রিয়া শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসে। কিন্তু তা সত্ত্বেও তালিবানিওরা সন্ত্রাসে কমতি রাখেনি।
মাসখানেক আগে ৩০ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছিল সুইসাইড কার বম্বারের হাতে। গাড়িভর্তি বোমা সোজা গিয়ে ধাক্কা মেরেছিল গজনি শহরের সেনাঘাঁটিতে। এই গজনি প্রদেশে তালিবানিদের দৌরাত্ম্য একটি বেশি চলে বলে জানা গেছে। কিন্তু এবার হিংসার বলি হতে হল ১৫টি নিরপরাধ শিশুকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code