আর্মেনীয় গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual8 Ad Code

প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান সাম্রাজ্যে বিপুল সংখ্যক আর্মেনীয় নাগরিক হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  যুক্তরাষ্ট্রের দেওয়া এই ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সালের মধ্যে অটোম্যান সাম্রাজ্যে প্রায় ১৫ লাখ আর্মেনীয় নাগরিক নিহত হয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওই হত্যাকাণ্ডকে গণহত্যার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জো বাইডেন। হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবছর এইদিনে, আমরা অটোম্যান যুগে আর্মেনীয় গণহত্যায় নিহতদের স্মরণ করি আর এই ধরনের সহিংসতা যেন আর না ঘটে সেজন্য নিজেদের কাছে আবারও প্রতিশ্রুতিবদ্ধ হই। ১০৬ বছর আগে আজকের দিনে শুরু হওয়া গণহত্যায় নিহত সব আর্মেনীয়কে শ্রদ্ধা জানাচ্ছে আমেরিকার জনগণ।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code