নতুন স্মার্টফোন রেডমি নোট ১২

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। আগের প্রজন্মের তুলনায় নতুন ডিভাইসটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, প্রসেসরসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনা হয়েছে, যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরো বেশি কার্যক্ষম করে তুলেছে।

Manual7 Ad Code

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বাংলাদেশে রেডমি নোট সিরিজ হলো শাওমির সবচেয়ে জনপ্রিয় পণ্য। এ সিরিজের ফোনগুলো ফ্ল্যাগশিপ লেভেলের অভিজ্ঞতা দেয়ায় ফ্যানদের কাছে ধারাবাহিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। রেডমি নোট ১২ স্মার্টফোনটির মাধ্যমে আমরা নোট সিরিজের উদ্ভাবনী সক্ষমতা ধরে রেখে গ্রাহকের জন্য আরো দারুণ কিছু নিয়ে এসেছি।

রেডমি নোট ১২ স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ৬ ন্যানোমিটার প্রযুক্তির আপটু ২ দশমিক ৮ গিগাহার্টস অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দীর্ঘসময় শক্তি ধরে রেখে সর্বোচ্চ পারফরম্যান্স দেবে। রেডমি নোট ১২ আসছে বড় আকারের ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লেসহ। এতে ফুল এইচডিপ্লাস রেজল্যুশন দেয়া হয়েছে। ডিভাইসটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট গেম খেলতে বা স্ক্রলিং করার সময় মসৃণ অ্যানিমেশন এবং বিরামহীন ট্রানজিশন অভিজ্ঞতা দেবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code