যুক্তরাষ্ট্রের চীনা কনস্যুলেটে আশ্রয় নেওয়া গবেষক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সান ফ্রান্সিসকোর চীনা কনস্যুলেটে আশ্রয় নেওয়া সে দেশের একজন গবেষককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা জালিয়াতির অভিযোগ এড়াতে সেখানে আশ্রয় নিয়েছিলেন জুয়ান ট্যাং। আগামী ২৭ জুলাই তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জুয়ান ট্যাং-এর বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে কাজের ভিসার আবেদনের সময় চীনা সেনাবাহিনীর সঙ্গে তার সংযোগের তথ্য গোপন করেছিলেন তিনি। শুক্রবারের রেকর্ডে দেখা গেছে তাকে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্তো কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। মার্কিন বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জুয়ান ট্যাং-কে কেন্দ্রীয় হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থা এফবিআই। আশা করা হচ্ছে সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code