আফগানিস্তানে ‘মানবিক সহায়তা’ পাঠাতে রাজি যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়েছে তালেবানের। রবিবার কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের খাদ্যসহ নানা সংকট নিয়ে উভয়পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়। যুদ্ধবিধ্বস্ত দেশটির দুর্ভিক্ষ মোকাবিলায় ‘মানবিক সহায়তা’ পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এমন দাবি তালেবানের।

Manual3 Ad Code

বৈঠকের পর তালেবান এক বিবৃতিতে দাবি করছে, মানবিক সহায়তা যাদের প্রাপ্য তাদের কাছে স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার কাজে দাতব্য সংগঠনগুলোকে তালেবান সহযোগিতা করবে। এছাড়াও তারা বিদেশি নাগরিকদের চলাচলের সুবিধা নিশ্চিত করবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক সহায়তার বিষয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

Manual2 Ad Code

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে জেনেভায় এক সম্মেলনে হুঁশিয়ারি দেন, আফগানিস্তানে সরকারি সেবা ভেঙে পড়ার মুখে, এবং দারিদ্র্য হারও ব্যাপকভাবে বাড়ছে।

Manual7 Ad Code

বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর মুখ ফিরিয়ে নিয়েছে দাতা সংস্থাগুলো। ফলে মানবিক সংকটের মুখে রয়েছে আফগানিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code