আফগানিস্তান থেকে সেনা সরানো শুরু করেছে যুক্তরাষ্ট্র

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual6 Ad Code

আফগানিস্তান থেকে সেনা সরানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২০২১ সালের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহারের অংশ হিসেবে এ প্রক্রিয়া শুরু করেছে ওয়াশিংটন।

Manual8 Ad Code

মার্কিন প্রতিরক্ষা দফতরের তিনটি সূত্র সিএনএন-কে জানিয়েছে, সামরিক উপস্থিতি প্রত্যাহারের এই প্রক্রিয়া নিরাপদ করতে অঞ্চলটিতে বাড়তি কয়েকশ’ মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে পেন্টাগন।

Manual4 Ad Code

সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে মার্কিন বাহিনীর অব্যবহৃত সামরিক সরঞ্জামাদি অপসারণ বা আফগান বাহিনীর কাছে হস্তান্তর এবং অপ্রচলিত সরঞ্জাম ধ্বংসের ওপর জোর দিচ্ছে জো বাইডেন প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code