আফগানিস্তান নিয়ে টেলিফোনে যা বললেন শি জিন পিং ও পুতিন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলির বরাতে রয়টার্স এই খবর দিয়েছে।

Manual6 Ad Code

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কী বলেছেন খবরে সেটা উল্লেখ করা হয়নি।

Manual2 Ad Code

তবে শুক্রবার ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট পুতিন। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ তালেবানের নিয়ন্ত্রণে। এটাই বাস্তব, এ বাস্তবতা সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ও আফগানিস্তান রাষ্ট্র ভেঙে পড়া প্রতিরোধে নিতে হবে পদক্ষেপ।

Manual1 Ad Code

ওই সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বাইরে থেকে মূল্যবোধ’ চাপিয়ে দেওয়া ছিল দায়িত্বজ্ঞানহীন নীতি। পশ্চিমা বিশ্বের সমালোচনা করে পুতিন বলেন, একটা দেশের জনগণ কী করবে, না করবে; তাদের রাজনৈতিক জীবন কেমন হবে তার মানদণ্ড আপনারা চাপিয়ে দিতে পারেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code