নেপালেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিএস২১১ বিধ্বস্তের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) নেপালেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অফিস আদালত এর পাশাপাশি দোকান পাট বন্ধ রয়েছে।

Manual3 Ad Code

এদিকে একই ঘটনায় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার (১৫ মার্চ) ‘রাষ্ট্রীয় শোক দিবস’ পালন করা হচ্ছে বাংলাদেশেও। এজন্য দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল বুধবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় বেলা ২টা ১৮ মিনিটে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ মডেলের এস২-এজিইউ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলট, ক্রু ও যাত্রীসহ ৫২ জন নিহত হন। ইউএস বাংলার ওই বিমানটিতে মোট ৭১জন আরোহী ছিলেন। আরোহীর মধ্যে ৩৬ বাংলাদেশিসহ ৫২ জন নিহত হয়েছেন। এ ছাড়া ১০ বাংলাদেশিসহ ১৯ জন আহত হন। পরে হতাহতের উদ্ধার করে স্থানীয় কেএমসি হাসপাতাল, নরভিক হাসপাতাল ও ওম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মরদেহ রাখা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে। সেখানকার ডাক্তাররা এখন পোস্টমর্টেম করছেন মরদেহগুলোর।

Manual3 Ad Code

 

এদিকে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য এবং চিকিৎসাধীন রোগীদের দেখতে ও তাদের চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে নেপালে গেছেন বাংলাদেশ সরকারের একটি মেডিকেল টিম। বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০টার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৭১ ফ্লাইটে ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেন তারা।

 

Manual1 Ad Code

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে এ টিমে রয়েছেন ৭ চিকিৎসক। অন্যান্যের মধ্যে রয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) সার্জন ডা. রাজিব আহমেদ, ডা. মুশফিকুর রহমান লিটন, ডা. রিয়াদ মজিদ, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমাম, ডা. লুৎফর কাদের লেলিন, ডা. মনসুর রহমান, ঢামেক হাসপাতালের ফেরদৌস রহমান ও ডা. আব্দুল্লাহ আল মামুন।

 

Manual2 Ad Code

এছাড়া রয়েছেন দুই সিআইডি কর্মকর্তাও। তারা হলেন অ্যাডিশনাল সুপারিটেন্ডেন্ট অব পুলিশ (ক্রাইম সিন, সিআইডি) আবদুস সালাম ও অ্যাসিস্ট্যান্ট ডিএনএ স্পেশালিস্ট (সিআইডি) আশরাফুল আলম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code