নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিভিন্ন দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ওঠা এবং এ নিয়ে ভিডিও ভাইরাল হওয়ার পর নিউজিল্যান্ডের এক নারী সংসদ সদস্য পদত্যাগ করেছেন। বিষয়টি এখন তদন্ত করছে দেশটির পুলিশ। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

Manual6 Ad Code

প্রতিবেদনে বলা হয়, গ্রিন পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলরিজ গাহরাম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দুটি পোশাকের দোকান থেকে তিনবার বিভিন্ন পণ্য চুরি করেছেন। এর মধ্যে একবার অকল্যান্ড এবং অন্যবার ওয়েলিংটনে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি।

 

Manual5 Ad Code

সম্প্রতি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে নকশা করা একটি হাতব্যাগ চুরি করছেন গোলরিজ। আর ঘটনাটি প্রকাশ হওয়ার পরই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

Manual3 Ad Code

এক বিবৃতিতে ৪২ বছর বসয়ী সংসদ সদস্য গোলরিজ বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ জনগণ কখনও প্রত্যাশা করে না। তবে তিনি দাবি করেন, কাজের অতিরিক্ত চাপের কারণে তিনি এমনটা করেছেন, যা তার চরিত্রের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code