কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের খনি পেয়েছে তুরস্ক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছেন তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপে এরদোগান শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

Manual2 Ad Code

প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ার পর তুরস্কের জ্বালানি আমদানির ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

গত সপ্তাহে এরদোগান ভালো খবর জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন ভালো খবর আসছে যার ফলে তুরস্কের জন্য নতুন অধ্যায় সৃষ্টি হবে।

Manual2 Ad Code

তুর্কি প্রেসিডেন্ট জানান, কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকায় যে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে তাতে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ’র মাধ্যমে এ খনির সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানান।

ইস্তাম্বুল বন্দরে নোঙর করা তুরস্কের একটি তেল-গ্যাস অনুসন্ধাকারী জাহাজ

এরদোগান বলেন, “ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের গভীরে আমরা নয়টি এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়েছি এবং এ কাজে ফাতিহ ও ইয়াভুজ জাহাজ ব্যবহার করা হয়েছে। জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত না হওয়া পর্যন্ত তুরস্কের এই অনুসন্ধানকাজ থামাবো না।”

এরদোগান আশা প্রকাশ করেন ২০২৩ সালের মধ্যে কৃষ্ণসাগরের খনির গ্যাস জনসাধারণ ব্যবহার করতে পারবে।

Manual4 Ad Code

তুর্কি প্রেসিডেন্ট যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ঘোষণা করেছেন তা যদি উত্তোলনযোগ্য হয়ে ওঠে তাহলে তুরস্ক যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে থাকে তা থেকে অনেকটাই মুক্তি পাবে আঙ্কারা। গত বছর তুরস্ক চার হাজার একশ কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code