আফগানিস্তান নিয়ে যা বলল সৌদি আরব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual1 Ad Code

আফগানিস্তান যেন সন্ত্রাসী ও উগ্রপন্থী দলের আশ্রয়স্থলে পরিণত না হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে সৌদি আরব। এছাড়া আফগানিস্তানের মানবিক পরিস্থিতির অবনতি আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে বলেও রোববার জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় আফগানিস্তানে ইসলামী স্টেটের (আইএস) সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের পতন বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবে।  এই বিশৃঙ্খলা আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনেরও প্রভাব ফেলবে।

Manual3 Ad Code

এ সময় প্রিন্স ফয়সাল বিন ফরহান বলেন, চলমান সংকট নিরসনের লক্ষ্যে আফগানিস্তানে মানবিক সহায়তা শুরু করবে সৌদি আরব।

জাতিসংঘের মতে, আফগানিস্তান ‘বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্যে একটির’ সম্মুখীন হয়েছে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও আফগানিস্তানে ভবিষ্যতে ভয়াবহ দুর্ভিক্ষের করলে পড়তে পারে বলে সতর্ক করেছে।

চলতি বছরের ২১ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এ পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code