আবারও বাড়লো বিদ্যুতের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে আবারও বেড়েছে বিদ্যুতের দাম। ৫ ভাগ দাম বাড়লো এবার। এই নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বর্ধিত এই দাম বিল-মাস মার্চ থেকে কার্যকর হবে।

Manual5 Ad Code

এর আগে গত ৩১ জানুয়ারি বিদ্যুৎ বিভাগ পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে। বিদ্যুতের ওই বর্ধিত দাম বিল-মাস ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে তখন জানানো হয়। এর আগে ১২ জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৪ টাকা ১৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৩৫, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম ৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৮৫ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code