আবার নৌদুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়:

Manual2 Ad Code

সারা দেশে এখন যে লকডাউন চলছে, এর অংশ হিসাবে স্পিডবোট সার্ভিস বন্ধ থাকার কথা। সোমবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে একটি স্পিডবোট যাত্রী নিয়ে অবৈধভাবে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজারে যাওয়ার সময় ফেরিঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডের (ছোট আকারের মালবাহী জাহাজ) সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সম্পাদকীয় লেখার সময় পর্যন্ত এ দুর্ঘটনায় ২৭ যাত্রীর প্রাণহানি হয়েছে। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয় এবং তিনজন নিখোঁজ রয়েছেন। ১৫-১৬ জন যাত্রী ধারণক্ষমতার ওই স্পিডবোটে যাত্রী ছিল ৩৫ জন। অভিযোগ রয়েছে, তুলনামূলক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ এসব নৌযান প্রায়ই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে। প্রশ্ন হলো, এসব ক্ষেত্রে যাদের নজরদারি থাকার কথা, তারা কী করছেন? বালুবোঝাই বাল্কহেডটি ঘাটের কাছাকাছি স্থানে নোঙর করা ছিল। নোঙর করা বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটটির যেভাবে সংঘর্ষ হয়েছে, তাতে স্পিডবোট চালকের দক্ষতা ও স্পিডবোটের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক।

Manual2 Ad Code

 

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code