

নিউজ ডেস্ক, নিউইয়র্ক:যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ শারীরিক অসুস্থ্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । তিনি বর্তমানে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সর্বজন পরিচিত আবুল কালাম আজাদ একজন সমাজসেবী, বিলেত প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব। তাঁর আশুরোগমুক্তি কামনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ সর্ব-মহলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আল-আমীন যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।