আমন্ত্রণ জানালেন রমজান কাদিরভ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান-টেসলার সিইও ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ। শনিবার অনলাইনে প্রকাশিত ভিডিওতে মাস্কের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাকে। কাতারভিত্তিক সংবাদসংস্থা আল জাজিরা এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাজধানী গ্রজনিতে মেশিনগান স্থাপিত একটি সাইবারট্রাক চালাচ্ছেন কাদিরভ। ভিডিওর সাথে একটি পোস্টে মাস্ককে নিজের ‘প্রিয় অতিথি’ হিসেবে গ্রজনিতে আপ্যায়ন করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কাদিরভ বলেন, ‘আমি ইলন মাস্ককে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আমাদের সময়ের শ্রেষ্ঠ মেধাবী ও বিশেষজ্ঞ। এক মহান মানুষ।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code