আমলের সওয়াব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: দৈনন্দিন জীবনে ছোট ছোট আমলের গুরুত্ব অপরিসীম। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আমলের দিকনির্দেশনা দিয়েছেন। এর মধ্যে সহজ ১০টি আমল তুলে ধরা হলো-

Manual8 Ad Code

১. প্রতিদিন একশতবার “سُبْحَانَ الله” সুবহানাল্লাহ পাঠ করা। এতে একহাজার সওয়াব লেখা হয়। একহাজার গুনাহ মাফ করা হয়। (মুসলিম ৪/২০৭৩)

Manual7 Ad Code

৪.‘سُبْحَانَ الله وَالْحَمْدُ لله وَلَا اِلَهَ اِلَّا الله وَالله اَكْبَر” বা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘পৃথিবীর সব কিছুর চেয়ে আমার কাছে অধিক প্রিয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ৪/২০৭২)

Manual2 Ad Code

৫. প্রতিদিন একশ বার “سُبْحَانَ الله وَبِحَمْدِهِ” সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমান (সগিরা) গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। (বুখারি ৭/১৬৮; মুসলিম ৪/২০৭১)

৬. এক হাদিসে রাসুল (সা.) বলেন, ‘سُبْحَانَ الله وَبِحَمْدِهِ سُبْحَانَ الله الْعَظِيْم” সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম— এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর কাছে প্রিয়। (বুখারি ৭/১৬৮; মুসলিম ৪/২০৭২)

৭. ‘যে ব্যক্তি একবার “سُبْحَانَ الله الْعَظِيْم وَبِحَمْدِهِ” সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপন করা হবে।’ (তিরমিজি ৫/৫১১)

৮. নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- “لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِالله” লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ— হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি।’ (বুখারি ১১/২১৩, মুসলিম ৪/২০৭৬)

Manual5 Ad Code

৯. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “سُبْحَانَ الله وَالْحَمْدُ لله وَلَا اِلَهَ اِلَّا الله وَاللهُ اَكْبَرُوَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِالله” সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ— এই বাক্যগুলো হলো- ‘অবশিষ্ট নেক আমল’। (মুসনাদে আহমাদ ৫১৩; মাজমাউজ জাওয়াইদ ১/২৯৭)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code