আমলে নিচ্ছেন না তামান্না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে। ‘কাভালা’ শিরোনামের সেই গানে তামান্না ভাটিয়ার পারফরম্যান্সে বুঁদ নেটবাসী। এটি মুক্তি প্রতীক্ষিত ‘জেইলার’ সিনেমার গান। নেলসন নির্মিত এই ছবির নায়ক সুপারস্টার রজনীকান্ত। গানের দৃশ্যে তার সঙ্গেই নেচেছেন তামান্না।

Manual2 Ad Code

‘জেইলার’-এ রজনীকান্তের সঙ্গে তামান্নার অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে। তা হলো দুজনের বয়স। রজনীকান্ত এখন ৭২ বছরের প্রবীণ, অন্যদিকে তামান্নার বয়স সবে ৩৩। অর্থাৎ দুজনের মধ্যে বয়সের ব্যবধান পাক্কা ৩৯ বছর!

বিষয়টি নিয়ে যে নেতিবাচক চর্চা হচ্ছে, তা আঁচ করতে পেরেছেন তামান্না নিজেও। সম্প্রতি গানটির হিন্দি ভার্সনের প্রকাশনা অনুষ্ঠানেও এটা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে স্পষ্ট ভাষায় তিনি বললেন, ‘আপনারা কেন বয়সের ব্যবধান দেখছেন? আপনাদের দেখতে হবে পর্দায় দুটি চরিত্র পারফর্ম করছে। এটুকুই।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code