টাকা থাকলে আমার মেয়েকে নিয়ে যেতে পার : সাইফ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক::‘কফি উইথ করণ’ শুরু হলেই পাশাপাশি শুরু হয়ে যায় নানা ধরণের গসিপ৷ অসংখ্য সিনেপ্রেমীরা অপেক্ষা করে থাকে করণ জোহারের চ্যাট শোয়ের প্রতিটা এপিসোডের জন্য৷ এক একটা এপিসোড থেকে যা গসিপ বেরিয়ে তাতে মোটামোটি দর্শকদের আশা মিটে যায়৷

Manual6 Ad Code

সম্প্রতি করণের অথিতি হয়ে এসেছিল গ্ল্যামারাস বাবা-মেয়ের জুটি সইফ আলি খান এবং সারা আলি খান৷ সারার ডেবিউ নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় হইচই পড়ে গিয়েছে৷ প্রশংসার পাশাপাশি সারাকে নিয়ে গসিপ৷

 

ব়্যাপিড ফ্যায়ারের সেগমেন্ট শুরু করার আগে করণ সইফকে জিজ্ঞেস করেছিলেন যে তাঁর নিজের মেয়ের বয়ফ্রেন্ড এবং রিলেশনশিপ নিয়ে কী রায়৷ তাতে সইফ প্রথমদিকে বলেছিলেন কোনও সমস্যা নেই৷ তবে হঠাৎ ঠাট্টার ছলে এমন কথা বলে বসলেন যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷
তিনি মজা করে বলেছিলেন, “প্রচুর টাকা থাকলে আমার মেয়েকে নিয়ে যেতে পার৷ টাকা থাকলেই যে কেউ আমার মেয়েকে বিয়ে করতে পারবে৷” সারা এবং করণ তাঁর ইয়ার্কিতে হাসছিলেন ঠিকই তবে সারা খানিক অপ্রস্তুত হয়ে পড়েছিল৷

 

Manual3 Ad Code

তিনি বারবার সইফকে বলছিলেন এই টাকার প্রসঙ্গ না তুলতে, দর্শকের শুনতে খুব খারাপ লাগবে৷ দর্শক এটা ভালো ভাবে গ্রহণ নাও করতে পারে৷ আর ঠিক তেমনটাই হল, দর্শকরা এখন সোশ্যাল মিডিয়ায় সইফের ঠাট্টার নিন্দা করছেন৷
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code