নচিকেতার নতুন গান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:দুই বাংলায় সমান জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। বাংলাদেশের জন্য সম্প্রতি তিনি গাইলেন নতুন গান ‘বরিষণ’। কেতন শেখের লেখা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার।

Manual7 Ad Code

আজব রেকর্ডস থেকে প্রকাশিতব্য গানটিতে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নচিকেতা। গানটি রেকর্ড হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি, সংগীত পরিচালক। ওর লেখা সুরে আগেও গেয়েছি বেশ কবার। এবার ওর সংগীতায়োজনে গাইলাম কেতনের লেখা, সুরে। লেখাটা কবিতার মতো, গাইতে ভালো লেগেছে।’
এ প্রসঙ্গে কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা-সুরে গান মানে একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code