সৌদি আরব, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ঈদুল আজহা ১৬ জুন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: অনুপম আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন এবং ১৬ জুন সৌদি আরব যুক্তরাজ্য যুক্তরাস্ট্র কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ১৬ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে। ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন। সাধারণত সৌদি আরবে ‍উদযাপনের পরদিন বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে অনুষ্ঠিত হবে তা আজ (শুক্রবার) জানা যাবে। হিজরি ১৪৪৫ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে। আজ থেকে প্রায় ১৫ শ’ বছর আগে সৌদি আরবে উত্থান ঘটেছিল ইসলাম ধর্মের, বর্তমানে যা বিশ্বের প্রধান ধর্মগুলোর একটি। পবিত্র ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হজ। প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ সামর্থ্যবান মুসলিম সৌদি আরবের মক্কায় হজ পালন করতে যান। পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন। আরাফাহর দিনে হজযাত্রীরা আরাফাহ ময়দানে প্রার্থনা করার জন্য একত্রিত হন; যেখানে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code