ট্রাম্পের দেয়া ভিসা নিষেধাজ্ঞা বাতিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নিষেধাজ্ঞা বাতিল করেছেন। ডোনাল্ড ট্রাম্প অভিবাসী বিরোধী এ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন বুধবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। গত বছর করোনা মহামারির সময় মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার অজুহাতে ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন। খবর রয়টার্সের।

Manual8 Ad Code

বুধবার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করে ট্রাম্পের উদ্যোগটি খারিজ করে দেন বাইডেন। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে মিলিত হওয়া বন্ধ করেছে এবং মার্কিন বাণিজ্যে ক্ষতিকর প্রভাব ফেলেছে।

Manual7 Ad Code

ট্রাম্পের কঠোর অভিবাসননীতি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। গত কয়েক সপ্তাহ ধরে অভিবাসনের সমর্থকরা এই নিষেধাজ্ঞা বাতিলের জন্য চাপ দিয়ে আসছিলেন। ৩১ মার্চ এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত বছর অক্টোবর মাসে ক্যালিফোর্নিয়ার একজন বিচারক বিদেশি অতিথি শ্রমিকদের ভিসায় ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিলেন। এর ফলে ক্ষতির মুখে পড়েন কয়েক লাখ শ্রমিক। তারা এই নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।

Manual3 Ad Code

ক্যালিফোর্নিয়াভিত্তিক অভিবাসন আইনজীবী কার্টিস মরিসন বলেন, বাইডেনকে এখন এই সমস্যা মোকাবিলা করতে হবে। ভিসা প্রসেসিংয়ের আবেদনের জট তৈরি হয়েছে মহামারিতে মন্থর গতির কারণে। এতে কয়েক বছর সময় লাগতে পারে।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code