ছাত্রনেতা সোহেলের বাড়িতে পুলিশী তল্ল­াশী: খন্দকার মুক্তাদিরের নিন্দা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ইবনে রাজার বাড়ীতে পুলিশের তল্ল­াশীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, বিএনপিকে দমিয়ে রাখতে আওয়ামী সরকার পুলিশ দিয়ে তল­াশী চালিয়ে হয়রানি করছে। কোন নির্যাতন, হয়রানি বিএনপিকে দমিয়ে রাখতে পারবেনা।
অপর এক বার্তায় নিন্দা ও প্রতিবাদ জানান সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ সহ নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code