আমাদের গনি স্যার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সিরাজ উদ্দীন আহমেদ সোহাগ  :

পরম করুণাময় মহান আল্লাহ পাক আমার প্রিয় ও শ্রদ্ধেয় আলহাজ্ব এম এ গনি স্যার কে জান্নাতুল ফেরদাউস নসীব করুন , আমীন।

২৭ ফেব্রুয়ারি ২০২১ আমাদেরে কাঁদিয়ে পরলোক গমন করলেন এম এ গনি স্যার। স্যার ১৯৬৯ সালে উপাধ্যক্ষ হিসাবে কুলাউড়া কলেজে যোগদান করে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং অধ্যক্ষ থাকাকালিন অবসর গ্রহন করেন ।

আমি স্যারের ছাত্র ছিলাম যুক্তিবিদ্যা পড়াতেন , ভালোই লাগতো। কলেজ ছাত্র ছাত্রী সংসদের জি এস নির্বাচিত (১৯৭৯ – ১৯৮০) হবার পর আমি স্যারের যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। বি এন সি সি ময়নামতি রেজিমেন্ট’র ক্যাপটেন ও পি ইউ ও ছিলেন স্যার , আমি ছিলাম ক্যাডেট আন্ডার অফিসার ও সার্জেন্ট।স্যার যখন কলেজের অধ্যক্ষ , আমি তখন কলেজ জি বি সদস্য ।

স্যার যখন পাড়ি জমালেন আমেরিকায় , আমিও চলে এলাম আমেরিকা । দারুন এক যোগাযোগ, স্যার’র সাথে আমার নিবীড় সম্পর্ক ও আমাদের পারিবারিক ঘনিষ্ঠতার বন্ধন ছিলো এক কথায় চমৎকার।

Manual7 Ad Code

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সংক্ষিপ্ত সফরে স্যার বাংলাদেশে যান এবং ২৪ ফেব্রুয়ারি তিনি চলে গেলেন আহমদ সোহান সোনালী হাই স্কুলে। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে প্রাণখুলে কথা বলেছেন , স্যার একপর্যায়ে বলেছিলেন আবার যখন আসবো আমি দু’ একটি ক্লাস নেব। নিয়তি সে সুযোগ রাখলোনা ! স্যার চিরদিনের মত পৃথিবী ছেড়ে চলে গেলেন।

Manual1 Ad Code

আমার কোন আফসোস নেই, স্যার ফিরে এসে মার্চের প্রথম সপ্তাহে তিন / চারদিন কথা বলেছেন।বরাবরের মত স্যারের কথাগুলো আমাকে অনুপ্রাণিত করেছে।সোনালী অতিতের দিনগুলো আজ কেবলই স্মৃতি ।

Manual8 Ad Code

উদার হৃদয়ের একজন ভালো মানুষ এম এ গনি স্যারকে হৃদয় গহীনে রাখবো আমার একান্ত ভাবনায় ও প্রতিদিনের প্রার্থনায় , বাকিটা মহান আল্লাহ পাকের দয়া এবং মর্জি। প্রিয় স্যারের জন্য সকলের দোয়া একান্তই কাম্য।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code