আমিরাতের সবুজ তালিকায় ৭৩টি দেশ, নেই বাংলাদেশের নাম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‌‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধি-নিষেধ আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ ঘোষণা দিয়েছে।

মহামারিতে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় থাকলেও নেই বাংলাদেশ। নতুন ঘোষণা অনুযায়ী, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবু ধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন।

তবে আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।

Manual7 Ad Code

হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ দিনের মাথায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া সবুজ তালিকায় ঠাঁই পাওয়া দেশের টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে দুই দফায় পিসিআর পরীক্ষা করাতে হবে।

Manual8 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশের করোনাভাইরাস মহামারির সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত এই সবুজ তালিকা তৈরি করে সংযুক্ত আরব আমিরাত।

Manual3 Ad Code

আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলেছে, কঠোর এই ভ্রমণ বিধি-নিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code