আমেরিকার কংগ্রেস ভবনে হামলা: গণতন্ত্রের উপর বড় আঘাত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সম্পাদকীয়: নির্বাচনের আগে-পরে তাঁর আচরণ ছিল অসংযত। ভোটের ফল তাঁর পক্ষে না এলে তিনি যে তা মানবেন না, তা আগে থেকেই বলে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মানেনওনি। এমনকি গতকাল জর্জিয়ায় সিনেট নির্বাচনে নিজের দুই প্রার্থী হেরে যাওয়ার পরও তা মানতে চাননি। আর এরপর যা হলো, তা মার্কিন যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণ অধ্যায়। খোদ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ রিপাবলিকান পার্টির অনেক বড় নেতার মুখেই শোনা গেল এ কথা। ঠিক সেই হামলার সময় উগ্র সমর্থকদের ফিরে যাওয়ার কথা বলেও অত্যন্ত স্বচ্ছ এ নির্বাচন নিয়ে বিষোদগার করছিলেন। আর এর ফলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে গতকাল বুধবার নজিরবিহীন হামলার ঘটনা ঘটল। আর এই ঘটনার পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই উসকানি। কয়েক সপ্তাহ ধরে তিনি ক্রমাগতভাবে গত ৩ নভেম্বরের নির্বাচনে জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলে নিজ সমর্থকদের কান ভারী করে আসছিলেন। উসকানির চূড়ান্ত পর্যায়ে তাঁর শত শত উগ্র সমর্থক মার্কিন গণতন্ত্রকে প্রতিনিধিত্ব করা ওই ভবন অভিমুখে বিক্ষোভ করে একপর্যায়ে হামলাই করে বসলেন।নির্বাচনে স্পষ্ট ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু হার মানতে নারাজ তিনি। তাঁর দাবির সপক্ষে মিছিল নিয়ে গতকাল ওয়াশিংটনে আসতে তিনি কয়েকবার সমর্থকদের আহ্বান জানিয়েছেন। এদিন নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফলকে স্বীকৃতি দিতে যৌথ অধিবেশন বসে কংগ্রেসের।এ হামলা গণতন্ত্রের উপর বড় হামলা বলে বিশ্ববাসী মনে করছে। এ হামলার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আত্ততায় নিয়ে এসে বিচার করবে বলে বিশ্বের গণতন্ত্রকামী মানুষ আশা কামনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code