আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবে না-নাহিদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

শরীফ গাজী সিলেট :আমেরিকা নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন আটকাতে পারবেনা মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের দেশ চলে সংবিধানে, জনগণের রায় অনুসারে।এখানে আমেরিকা নিষেধাজ্ঞায় কিছু্ই হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামাত দেশে বিদেশে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ পৌরশহরে অনুষ্ঠিত গণমিছিলে পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

বিএনপি জামাতের দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে গোলাপগঞ্জ পৌর শহরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কারণে মানুষ পূণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। সে কারণে ভয়ে বিএনপি নির্বাচনে আসবে না। তাছাড়া তার এলাকায় আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার উন্নয়নকে গ্রামে ঘরে ঘরে মানুষের কাছে তুলে ধরছেন।
বিএনপি কর্তৃক প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের তালিকা তৈরী প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নানা ষড়যন্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তাদেরকে (বিএনপি) এসব ছেড়ে গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশ গ্রহণের জন্য আহ্বান জানান।

উপজেলা সদরে গণমিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ব নেতারা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনকে মডেল মনে করছেন, এটা তাদের সহ্য হচ্ছে না। তারা চায় দেশ পাকিস্তানী ভাবধারায় ফিরে যাক। কিন্তু দেশপ্রেমিক জনতা তা কখনোই হতে দেবে না।
তিনি আরো বলেন, সিলেটে আমার আগেও অনেক এমপি ছিলেন। তিনি নির্বাচিত হওয়ার পর যতটুকু উন্নয়ন হয়েছে, তার আগে কেউ এমন উন্নয়ন করেছে কিনা, তা আপনারাই ভাল বিবেচনা করতে পারবেন। আর এই উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে। তাই আগামি নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তথা আওয়ামী লীগকে পূণরায় ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

এরআগে দুপুর থেকে গোলাপগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল যোগ দিয়ে একসময় জনসমূদ্রে পরিণত হয়।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিরুল ইসলাম রাবেলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ফখরের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুনসুর আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আগামি নির্বাচনে পূণরায় সিলেট-৬ আসন থেকে নির্বাচিত করার আশ্বাস দেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code