চুনারুঘাটে শিবির ক্যাডার রাজু ও জাহির গ্রেফতার।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ সরকার ও দেশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুজ জাহির নামের দুই শিবির ক্যাডারকে আজ ( ৯জুন) আটক করেছে পুলিশ। ওসি শেখ নাজমুল হক, তদন্ত ওসি চম্পক দাম, এসআই শহিদুল ও এসআই আজহার, মঙ্গলবার দিন ভর অভিযান চালিয়ে বনগাও গ্রামের মানিক মিয়ার পুত্র রাজুকে চুনারুঘাট সদর এবং হারাজোরা গ্রামের ছায়েদ মিয়ার পুত্র জাহিরকে আহম্মাদাবাদ ইউপি’র গংগানগর গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে যান।

Manual5 Ad Code

রাজু এবং জাহিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনয় পাল । তদন্ত ওসি চম্পক দাম জানান, আব্দুর রাজ্জাক রাজু ও আব্দুজ জাহিরে বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হবার পর তাদেরকে আটক করা হয়।

এলাকাবাসিরা জানান, রাজু এবং জাহির শিবিরের ক্যাডার। আব্দুর রাজ্জাক রাজু কখনও নিজেকে আওয়ামী ওলামালীগ নেতা কখনও সাংবাদিক পরিচয় নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকে। এবং তার ফেসবুকে বিভিন্ন মানবিক আবেদনের পোস্ট দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, রাজু তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগ, বিএনপি ও প্রশাসনের লোকজনের সাথে পোস্ট দিয়ে সাধারণ মানুষের ব্যাকমেইল করে যাচ্ছে। বিভিন্ন সময় সরকারি চাকুরীর ব্যবস্থা করে দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করা অভিযোগ রয়েছে। বর্তমান সময়ে সে আওয়ামী লীগের লোকজনের সাথে ব্যালেন্স করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। নিজেকে আওয়ামী ওলামালীগে কেন্দ্রীয় সদস্য দাবি করে আসছে।

Manual7 Ad Code

রাজু ও কানা জাহির সম্প্রতি হিন্দু সম্প্রদায় এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমুলক পোষ্ট দেয়। ওরা দীর্ঘদিন নিজেকে নানা বাহিনীর পরিচয়ে পুরো উপজেলায় সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। এরা সীমান্ত এলাকায় মাদকের ব্যবসায়ীদের কাছ থেকে বখরা আদায় করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিজিবিসহ বিভিন্ন বাহিনীর নানা অভিযোগ সরকারের উপর মহলে প্রেরন করার পর একটি গোয়েন্দা সংস্থা মাঠে নামে এবং তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করার পর চুনারুঘাট পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

Manual8 Ad Code

উল্লেখ, আব্দুর রাজ্জাক রাজু হবিগঞ্জের আলোচিত পাভেল চৌধুরীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। সিলেট এমসি কলেজে পড়াকালীন সময়ে শিবিরের ক্যাডার ছিলো।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code