আমেরিকা প্রবাসীসহ দুজনের প্রাণগেল দিরাই-মদনপুর সড়কে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

দিরাই (সুনামগঞ্জ):

Manual4 Ad Code

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটর সাইকেল আরুহী দুজনের মৃত্যু ও একজন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ৪ টার দিকে দিরাই পৌর সদরের সুজানগর নামক স্থানে এ হাতাহতের ঘঁনা ঘটে। জানা যায়, দিরাই থেকে ছেড়ে যাওয়া পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ-১৫-১৩৩০) বিপরিত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে,মোটর সাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মৃত মিয়াধন উল্লার ছেলে আমেরিকা প্রবাসী নব বিবাহিত মুমিন মিয়া (২৮) ও একই গ্রামের ধরণী দাসের ছেলে তারেশ দাস (৩০)। গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী বদলপুর গ্রামের মুকুল মিয়া (২৭) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, পিকআপ ভ্যানের ঘাতক চালক গাড়ী রেখে পালিয়ে গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। উল্লেখ্য নিহত মুমিন মিয়া আমেরিকা থেকে দেশে এসে এ মাসের ৮ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code