নিউ ইয়র্কে সংঘর্ষে জড়ালো ফিলিস্তিন ও ইসরায়েল সমর্থকরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual6 Ad Code

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বিমান হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় দেশের সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবরে বলা হয়েছে, ফ্রি প্যালেস্টাইন নামের সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরায়েলি কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ’ মানুষ জড়ো হন। ফিলিস্তিনি পতাকা উড়িয়ে মিছিল করে ডাউন টাউনে যায় তারা। পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code