ঋণ সীমা নিয়ে সমঝোতায় বাইডেন-ম্যাকার্থি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ঋণ সীমা বাড়াতে দীর্ঘ আলোচনার পর অবশেষে একমত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি। মার্কিন ফেডারেল সরকারের ঋণ সীমা বাড়াতে শনিবার (২৭ মে) সন্ধ্যায় একটি অস্থায়ী চুক্তি করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই দুই নেতা।

Manual7 Ad Code

চুক্তি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ঋণ সীমা স্থগিত থাকবে। আগামী দুই বছরের বাজেটে ব্যয় কমানো, কোভিড তহবিলে থাকা অব্যবহৃত অর্থ অন্য খাতে ব্যবহার, জ্বালানি খাতে ব্যয় বৃদ্ধি এবং দরিদ্রদের জন্য খাদ্য সহায়তার বিষয়ে সমঝোতা হয়েছে চুক্তিতে। বেসামরিক খাতে ব্যয় ১ শতাংশ হ্রাসের কথাও বলা হয়েছে চুক্তিতে।

টুইটারে এক পোস্টে ম্যাকার্থি বলেন, ‘কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের জনগণের জন্য মঙ্গলজনক একটি নীতিগত সমঝোতায় পৌঁছাতে পেরেছি আমরা।’

Manual7 Ad Code

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেছেন, ঋণ সীমা বাড়ানো না হলে আগামী ৫ জুন যুক্তরাষ্ট্র দেউলিয়া হয়ে যেতে পারে। এমন হলে বাইডেন প্রশাসনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব সৃষ্টি হতো।

Manual2 Ad Code

চুক্তিটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
ইন্টারন্যাশনালটপ নিউজ এ সম্পর্কিত আরও পড়ুন:
এবারের ইউরো ভিশনটি হচ্ছে মালমো অ্যারেনাতে। সেখানে যেন বিক্ষোভকারীরা পৌঁছাতে না পারেন সেজন্য লোহার ব্যারিকেড এবং বড় কংক্রিস ব্লক স্থাপন করা হয়েছে। পুলিশ ওই ভেন্যুতে গার্ড দিচ্ছে এবং অনুষ্ঠানের অতিথিদের সেখানে প্রবেশের আগে মেটাল ডিটেকটরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এছাড়া ব্যাগ চেক করা হচ্ছে। আর অতিথিদের শুধুমাত্র ছোট ব্যাগ নিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রতিনিধিত্বকারী ২০ বছর বয়সী এডেন গোলান দ্বিতীয় সেমিফাইনালে তার গান ‘হ্যারিকেন’ গাইবেন। রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠানস্থল থেকে ৭ কিলোমিটার দূরের মালমো সেন্ট্রাল স্কয়ারে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা সেখানে ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছেন। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন আশঙ্কা থেকে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২ years ago
Manual1 Ad Code
Manual2 Ad Code