আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন এই প্রথম প্রার্থীদের মধ্যে এমন বিভাজন ত্ত তিক্ততা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বলা হচ্ছে কাছাকাছি সময়ে কোন মার্কিন নির্বাচনে এত তিক্ততা ও সামাজিক বিভাজন দেখা যায়নি। করোনা ভাইরাস মহামারি আর দেশজুড়ে নানা শহরে বর্ণবাদবিরোধী আন্দোলন ও সহিংস দাঙ্গার প্রেক্ষাপটে শুরু হওয়া প্রচারণায় ট্রাম্প ও বাইডেন ক্যাম্প দু পক্ষই আক্রমণাত্মক ও উস্কানিমূলক অবস্থান নিয়েছেন। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ জো বাইডেন সমর্থকদের উদ্দেশ্যে সম্প্রতি তিনি হুশিয়ার দিয়েছে যে লুটেরা ও নৈরাজ্যবাদীদের যেভাবেই হোক আমেরিকার মাটি থেকে উচ্ছেদ করবেন তিনি। নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন মার্কিন জনগণের একতা এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে। এভাবেই চলছে একে অপরকে আক্রমণ। নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে যা নতুন নয়। যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে আসছে তেসরা নভেম্বর। নিউ জার্সি শহরের বসবাস করেন বাংলাদেশি বংশোদ্ভূত ক্যান্সার গবেষক ড. সুবর্না খান। যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে প্রথমবার ভোট দিয়েছেন তিনি। এবারের নির্বাচনে বর্ণভিত্তিক একধরনের তিক্ততার আবহ তিনি দেখছেন। সেই সময়কার সাথে এবারের নির্বাচনের পরিবর্তন উল্লেখ করে তিনি বলছিলেন, “গতবারের নির্বাচনে বিষয়টা ছিল আগের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতাগুলো তুলে ধরা। দেশকে বিকিয়ে দেয়া হয়েছে, দেশের কাজ বাইরে চলে গেছে – এই জিনিসগুলো প্রধান ছিল। এবারের মেজাজটা আমি বলবো অনেক বেশি তিক্ত।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code