‘স্বাস্থ্যখাতে দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, স্বাস্থ্যখাতে দুর্নীতি করে পার পাওয়ার আর কোন সুযোগ নেই। ইতোমধ্যেই স্বাস্থ্যখাতের দুর্নীতি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। আরও যেসব জায়গায় আছে, সেগুলোকেও নজরদারির মধ্যে রাখা হয়েছে। সুতরাং স্বাস্থ্যখাতে দুর্নীতি করে আর কেউ পার পাবে না।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে দেশের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে একটি বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিং এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, ‘বিশ্বে বর্তমানে ৯টি কোম্পানি ভ্যাকসিন আবিষ্কারের শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ অন্তত ৫টি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। চীনের সাইনোভ্যাক যে কোন সময়ে ট্রায়াল শুরু করতে পারে, রাশিয়া বাংলাদেশেই তাদের ভ্যাকসিন উৎপাদন নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। ভারত,রাশিয়ার ভ্যাকসিনের পাশাপাশি ফ্রান্স ও বেলজিয়ামের ভ্যাকসিন পাওয়া নিয়েই কাজ চলছে। ফ্রান্স ও বেলজিয়াম ইতোমধ্যেই তাদের ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছে।’

Manual4 Ad Code

ভ্যাকসিন আগে পেতে সরকারের আর্থিকসহ সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে বলেও সচিব আব্দুল মান্নান জানান।

Manual4 Ad Code

বিশ্বের যেকোন দেশের সাধারণ মানুষের মাঝে ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হলে বাংলাদেশেও সেই ভ্যাকসিন একই সঙ্গে প্রয়োগ শুরু হবে বলেও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জানান।

Manual1 Ad Code

ভ্যাকসিন আমদানি করলে প্রথম পর্যায়ে কী পরিমাণ আমদানি করা হতে পারে, এ প্রসঙ্গে জানতে চাইলে সচিব জানান, ‘প্রাথমিকভাবে অন্তত আড়াই থেকে তিন মিলিয়ন ভ্যাকসিন আমদানি করার পরিকল্পনা সরকারের রয়েছে। এই ভ্যাকসিন প্রথমে ফ্রন্ট লাইনার ও বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এরপর ধীরে ধীরে তা সাধারণ জনগণের শরীরেও প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code