আম রফতানি ৫৫ শতাংশ বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: এ বছর এখন পর্যন্ত ২ হাজার ৭০০ টন আম রফতানি হয়েছে; যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার টন (৫৫ শতাংশ) বেশি। ২০২২ সালে মোট ১ হাজার ৭৫৭ টন আম রফতানি হয়েছিল। কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সবচেয়ে বেশি আম রফতানি হয়েছে যুক্তরাজ্যে, ১ হাজার ২৫৬ টন। এছাড়াও ইতালিতে ২৯৬ টন, সৌদি আরবে ২৬০ টন, সংযুক্ত আরব আমিরাতে ১৩৭ টন, কাতারে ১১১ টন, সিঙ্গাপুরে ৫৫ টন, সুইজারল্যান্ডে ১৪ টন, জার্মানিতে ৭০ টন, ফ্রান্সে ৮৫ টন, সুইডেনে ৬৫ টন, কুয়েতে ২১৮ টন ও কানাডায় ৪০ টনসহ বিশ্বের ৩৪টি দেশে আম রফতানি হয়েছে। গত বছর ২৮টি দেশে আম রফতানি হয়েছিল।

Manual7 Ad Code

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদন হয়। কিন্তু উৎপাদনের তুলনায় রফতানির পরিমাণ অনেক কম। ২০১৭-১৮ সালে মাত্র ২৩২ টন, ২০১৮-১৯ সালে ৩১০ টন, ২০১৯-২০ সালে ২৮৩ টন, ২০২০-২১ সালে ১৬৩২ টন, ২০২১-২২ সালে ১৭৫৭ টন আম রফতানি হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে, বিশ্ববাজারে দেশের আমের বিপুল চাহিদা থাকলেও উত্তম কৃষিচর্চাসহ বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড মেনে আম উৎপাদন ও প্যাকেজিং না হওয়ায় রফতানির পরিমাণ কম।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code