আরও কঠিন হচ্ছে অভিবাসীদের ব্রিটিশ নাগরিকত্ব অর্জন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: অভিবাসনের ক্ষেত্রে কঠোর শর্তারোপ করে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ব্রিটেন। প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, অভিবাসীদের ব্রিটেনের নাগরিকত্ব পেতে আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হবে। বর্তমানে নাগরিকত্বের আগে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইনডিফিনিট লিভ টু রিমেইনের আবেদনের জন্য টানা পাঁচ বছর নির্দিষ্ট ভিসায় ব্রিটেনে বসবাসের নিয়ম প্রযোজ্য ছিল। কিন্তু এ সময়সীমা পাঁচ থেকে বাড়িয়ে আট বছর করার পরিকল্পনা করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস।

Manual1 Ad Code

বড় পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে, আবেদনকারীকে ব্রিটেনে ন্যূনতম দুই বছরের কাজ অথবা লেখাপড়ার প্রমাণ দিতে হবে। একই সঙ্গে আবেদনকারী আবেদনের আগের দশ বছর কোনও মামলায় সাজাপ্রাপ্ত হলে তিনি স্থায়ী বসবাসের জন্য যোগ্যতা হারাবেন। এছাড়া বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে ব্রিটেনের জীবনধারার ওপর পরীক্ষা প্রয়োজন হতো না। কিন্তু নতুন প্রস্তাবে তাদের জন্যও ‘লাইফ ইন দ্য ইউকে’ পরীক্ষার বিধান রাখা হচ্ছে বলে রবিবার (৪ জুন) ডেইলি মেইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code