আরাফাত রহমান কোকো সহ সকল প্রয়াত নেতা কর্মীদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মনফালকনে বিএনপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে,গরিঝিয়া শাখা ইতালি বিএনপির উদ্যোগে ২৮ জানুয়ারি রোজ শনিবার বাদ মাগরিব স্থানীয় একটি রেষ্টুরেন্টে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো এবং সদ্য প্রয়াত মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান উপদেষ্টা হুমায়ূন কবির সহ সকল প্রয়াত নেতা কর্মীদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামীম হোসাইন এর পরিচালনায় উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মনফালকনে, গরিঝিয়া শাখা ইতালী বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, সাবেক প্রধান আহ্বায়ক ও উপদেষ্টা নুরুল আমিন খন্দকার,উপদেষ্টা এইচ এম কবির,এমডি রবিউল্লাহ, ইব্রাহিম মিয়া,সুহাগ মোল্লা,এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: জিয়াউর রহমান খান সোহেল, সহ সভাপতি ইদ্রিস হাওলাদার,মিয়া মাসুম,ফরিদ আহমেদ,জাকারিয়া মঞ্জুর,রুস্তম মিয়া,আতাউর রহমান,সংগঠনের দাতা সদস্য জনাব মাজহারুল ইসলাম মাসুম,১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন,যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার,সহ সাধারণ সম্পাদক মোশাররফ ভুইয়া ,সুমন আহমেদ, রাহাদ খান,সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, দেলোয়ার হোসাইন,কোষাধক্ষ্য শামীম আহমেদ ,সহ কোষাধক্ষ্য জিল্লু মিয়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক মোল্লা আরিফ,নরসিংদী জেলা রায়পুরা ইউনিয়ন এর সাবেক ছাত্রদল সভাপতি মুনির সরকার এবং যুবদল নেতা রিয়াদুল আমিন রাজু ও শাহপরান খন্দকার এবং অন্যান্য অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে মনফালকনে গরিঝিয়া বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতি ছাড়াও কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় প্রয়াত হুমায়ূন কবির এর স্মৃতিচারণ করেন এবং উনার আত্মার মাগফিরাত কামনা করেন আলোচকরা।
আলোচনা ও সমাপনী বক্তব্যে মনফালকনে,গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মত ন্যায় পরায়ণ নেতার বর্তমানে বড় সংকট বলে উল্লেখ করেন ,বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও উনার সুদক্ষ সন্তান , দক্ষ ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো,মরহুম হুমায়ুন কবির সাহেবের স্মৃতিচারণ করেন এবং ক্ষীণ জন্মা নেতাদের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন।হাফেয আব্দুল কাদের সাহেব দোয়া মাহফিল পরিচালনা করেন।
দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code