আরেক ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি আস্ট্রাজেনেকার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের আরেকটি ওষুধ কোম্পানির সঙ্গে করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদনের চুক্তি করেছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি। সোমবার এই তথ্য জানানো হয়েছে। এর আগের ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গেও চুক্তি হয়েছে আস্ট্রাজেনেকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতীয় ওকহার লিমিটেড কয়েক লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে। তারা উৎপাদনের চূড়ান্ত ধাপ ভায়ালে ভ্যাকসিন বা সিরিঞ্জে ভ্যাকসিন রাখা ও প্যাকেজিং করবে। ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তির খবর প্রকাশের পর ভারতীয় কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে মুম্বাইয়ের স্টক মার্কেটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code