বোর্ড মিটিং ডেকেছে বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। ইনজুরির কারণে খেলতে পারবেন না এশিয়া কাপেও। হুট করে তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিপাকে পড়েছে। নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি। মঙ্গলবার দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

Manual6 Ad Code

গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন তামিম সরে যাওয়ার ঘোষণা দিলে শুরু হয় সংকট। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। তার পর চিকিৎসা নিয়ে লন্ডন থেকে ৩১ জুলাই দেশে ফেরেছেন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকও করেন ৩ আগস্ট। বৈঠক শেষে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তামিমের এমন ঘোষণার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরকে সামনে রেখে নতুন অধিনায়ক বেছে নিতেই হচ্ছে।

Manual2 Ad Code

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন সাকিব আল হাসান। এমনিতে আগেও অধিনায়ক হিসেবে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর নানা সময় মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাকিবকে অধিনায়ক হিসেবে দেখছেন, ‘সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা (বুদ্ধি), অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code