আরো ৪৫ লন্ডনী প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক :  কোভিড ১৯-এর নতুন ধরন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যজুড়ে। এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে আসলেন ৬২ জন প্রবাসী। এরমধ্যে সিলেটের ৪৫জন প্রবাসী রয়েছেন। তাদেরকে বিভিন্ন হোটেলে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইটে করে সিলেটে আসেন যাত্রীরা। সিলেটের যাত্রীদেরকে নামিয়ে ঢাকায় চলে যায় ফ্লাইটটি। এরপর বিমানবন্দরের সব রকমের আনুষ্ঠানিকতা শেষে করে যাত্রীদেরকে বিআরটিসি বাসে করে বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে নেয়া হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজি ২০২ ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন ৬২জন প্রবাসী, এরমধ্যে সিলেটের রয়েছেন ৪৫জন। বাকি ১৭ জনকে একই ফ্লাইটে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে নামার পর সব যাত্রীরা বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে সঙ্গে আনা কোভিড-১৯ নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় সবার সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিলো।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code