মৌলভীবাজার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সূধীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

সৈয়দ ফয়েজ আলী: আসন্ন ৫ম উপজেলা জেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সূধীজনদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ঘটিকার সময় মৌলভীবাজার মডেল থানায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

মৌলভীবাজার সদর পুলিশ পরির্দশক পরিমল এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ শাহ জালাল (বিপিএম) (পিপিএম) পুলিশ সুপার, মৌলভীবাজার । অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম)। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ সোহেল আহমদ, বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সাইফুল ইসলাম বাবুল।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল মতিন, মাও, আলাউর রহমান টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান মিতা ভূঁয়াই তানিয়া, রাশেদা খানম, মিলি আসিয়া রহমান। এসময় প্রার্থীরা বলেন, আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নিবার্চন উপহার দেওয়ার জন্য প্রশাসনের কাছে। ভোটাররা যাতে উৎসব মুখর পরিবেশে ভোট সেন্টারে আসতে পারে সে ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। মানুষ ভয়ে ভোট সেন্টারে আসতে চায় না। তাই আমাদের সুন্দর পরিবেশে নিবার্চন করতে হবে। অন্যান্য এলাকার চেয়ে আমাদের মৌলভীবাজারে সুন্দর পরিবেশ রয়েছে। আশা করি আমরা সকল প্রার্থীরা এটা বজায় রাখব।

এসময় উপস্থিত ব্যাক্তিদের মন্তব্য পরামর্শ গ্রহন করে। পুলিশ সুপার মো: শাহ জালাল বলেন, কোনো অন্যায় করলে আমি কাউকে চার দেবো না। আমি র্দীঘ চার বছর এই জেলায় রয়েছি শেষ সময়ে আমি চাই অতিথের মত সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠিত হউক। কারো কর্মীকে উষ্কানি দিবেন না, সে যদি অন্যায় করে তাহলে থাকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবো। আমাদের সদর উপজেলায় ভোট ১০৪টি ভোট সেন্টার রয়েছে তার মধ্যে ২৯ থেকে ৩০টি গুরুত্বপূর্ণ। আপনারা নিবার্চনকে উৎসব মূখর পরিবেশ সৃষ্টি করুন। তাহলেই ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে উৎসাহ পাবে। আপনারা আরো প্রচার প্রচারোনা করুন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code