আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলো নগদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক লেনদেন সহযোগী প্রতিষ্ঠান-নগদ। কিছু শর্তসাপেক্ষে নগদকে এই অনুমোদন দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে নগদ ফাইন্যান্স প্রাইভেট কোম্পানি লিমিটেড। এ নিয়ে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ালো ৩৫টি। মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ৪২৪তম পর্ষদ সভায় কার্যক্রম পরিচালনার জন্য এলওআই (লেটার অফ ইন্টেন্ট) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু শর্তসাপেক্ষে নগদকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এলওআই দেওয়া হয়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code