মৃত্যুশূন্য আরও একটি দিন, শনাক্ত ৪৮

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় রোগী শনাক্ত হয়েছে ৪৮ জনের।

শুক্রবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৩৮টি নমুনা। এরমধ্যে কারও মৃত্যু না হলেও ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৬০ জন।

Manual1 Ad Code

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৯৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ লাখ ৮৭ হাজার ৩২৩ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

Manual1 Ad Code

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code