আর বেশী বিনিয়োগ করবে জাইকা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে বিদ্যুৎ ও জ্বালানির মসৃণ রূপান্তর, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি এই তিন খাতে জাইকা আরও অবদান রাখতে চায়। কয়েকটি বেসরকারি জাপানিজ কোম্পানি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছে জাইকা। বুধবার (১৫ মে) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কোইচেরো নাকাজায়া। এসময় তিনি এই আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code