আলিম পরীক্ষার ২ বিষয়ের তারিখ পরিবর্তন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি থাকায় চলমান আলিম পরীক্ষার দুই বিষয়ের তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড। ওই দুটি বিষয় হলো-হাদিস ও উসুলুল হাদিস এবং আল ফিকহ ও পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়)। রবিবার পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে বোর্ড থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কামাল উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন চলমান আলিম পরীক্ষার সময় সূচি পরিবর্তন করা হয়েছে।

Manual6 Ad Code

দুই বিষয়ের পরীক্ষাই সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের কাছে তথ্য এসেছে এই দুটি বিষয়ের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঝুঁকি আছে। তাই আমরা কোনোভাবেই ঝুঁকি নিতে চাই না। পরীক্ষার তারিখ পরিবর্তন করেছি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code