আলীকদমে নিম্ম আয়ের মানুষের জন্য এক মিনিটে বাজার 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
আলীকদম (বান্দরবান) :
পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের জন্য বিনামূল্যে এক মিনিটের বাজার চালু করেছে আলীকদম সেনা জোন। রবিবার (১৭ মে) আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসানো হয় এক মিনিটের বাজার। এক মিনিটের এই অস্থায়ী  বাজার উদ্বোধন করেন আলীকদম জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশনা মতে আলীকদম জোন রবিবার সকালে ‘এক মিনিটের বাজার’ নামে এই ভিন্নধর্মী সেবার আয়োজন করে।মাঠে জুড়ে সারি সারি ভাবে বসানো হয়েছে টেবিল।টেবিলের উপর সাজিয়ে রাখা হয় চালসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি।সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের নির্ধারিত বাজার নিয়ে বের হয়ে যাচ্ছেন।আর তাদের মধ্যে প্রতিবন্ধী ও বয়স্কদের বাজার পরিবহনের  সহায়তা করছে সেনা সদস্যরা।একই সাথে শৃঙ্খলা রক্ষাতে সারা শরীরে জীবাণুনাশক স্প্রে ও হাত ধুয়ে লাইনে  দাঁড়িয়ে প্রবেশ করতে হয় বাজারে।প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি ক্রয় করে বিনামূল্যে বিতরণ করা হয়।
‘এক মিনিটের বাজার’ উদ্বোধন কর্মসূচীতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর মোস্তাক আহমেদ ও ক্যাপ্টেন খালিদ রেজা, আলীকদম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন ও ওসি তদন্ত মনির হোসেন প্রমুখ।
‘এক মিনিটের বাজার’ উদ্বোধন শেষে জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম  বলেন, করোনাপরিস্থিতি শুরুর পর থেকে পার্বত্য এলাকায় পাহাড়ি-বাঙ্গালী জনগোষ্ঠীর পাশে রয়েছে সেনাবাহিনী। আজকের এক কর্মসূচী সেনা বাহিনীর ধারাবাহিক সহযোগিতার একটি অংশ। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা। আলীকদমে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code